ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ছয়টি আসনের মধ্যে ঘোষিত পাঁচটি আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীরা চারটিতে এবং বিএনপি একটিতে জয়ী হয়েছেন।
খুলনা- ১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ননী গোপাল মণ্ডল। তিনি পেয়েছেন ১২০৪০৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আমীর এজাজ খান পেয়েছেন ৬৮৪২০ ভোট।
খুলনা- ২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। তিনি ৯০৯৫০ ভোট এবং প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মুহাম্মদ মিজানুর রহমান পেয়েছেন ৮৯২৮০ ভোট।
আওয়ামী লীগের মুন্নুজান সুফিয়ান ৭৪৬৭৮ ভোট পেয়ে খুলনা- ৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে বিএনপি প্রার্থী শাহ সেকেন্দার আলী পেয়েছেন ৫৮১৭৭ ভোট।
খুলনা- ৪ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মোল্যা জালাল উদ্দিন। তার প্রাপ্ত ভোট ১০৯২১৬। আসনটিতে প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফ শাহ কামাল ৯৭৫৪৭ ভোট পেয়েছেন।
আওয়ামী লীগ প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ ১৪৪৬০০ ভোট পেয়ে খুলনা- ৫ আসনে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মিয়া গোলাম পরোয়ার পেয়েছেন ১০৫৩১২ ভোট।
খুলনা- ১ আসনে ভোটকেন্দ্র ১০০, মোট ভোটার ২১৭৬৩০ জন। খুলনা- ২ আসনে ভোটকেন্দ্র ১৩৬, মোট ভোটার ২৩৮৩৯০ জন।
খুলনা- ৩ আসনে ভোটকেন্দ্র ১১৩, মোট ভোটার ১৮২৯১৯ জন। খুলনা- ৪ আসনে ভোটকেন্দ্র ১২০, মোট ভোটার ২৩২৮২২ জন।
খুলনা- ৫ আসনে ভোটকেন্দ্র ১১৫, মোট ভোটার ২৭৯৭০৪ জন। খুলনা- ৬ আসনে ভোটকেন্দ্র ১২৩, মোট ভোটার ২৮১২৯৭ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফডাব্লিউসি/এসএনডি/০৪৫৪ ঘ.
bdnews24