রাজবাড়ি, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ির দুটি আসনেই আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছে।
'৯১ ও '৯৬ এর নির্বাচনে জেতা এ দুটি আসন ২০০১ সালে হাতছাড়া হয় আওয়ামী লীগের। গত বার অঅসন দুটিতে বিএনপি প্রার্থীরা জিতেছিল।
রাজবাড়ি-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী কাজী কেরামত আলী ১ লাখ ৪১ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম পেয়েছেন ৮৩ হাজার ৯৩৩ ভোট।
রাজবাড়ি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. জিল্লুল হাকিম ১ লাখ ৯১ হাজার ৯৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিরুল হক সাবু পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮১৭ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/০৪৩৫ ঘ.
bdnews24