টাঙ্গাইল, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল জেলার একটি ছাড়া বাকি সব আসনে বিজয়ী হয়েছে মহাজোট প্রার্থীরা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বাতেন একটি আসনে জয়ী হয়েছেন। একটি আসনে জিতেছে জাতীয় পার্টি। হেরেছেন কৃষক-শ্রমিক জনতা লীগ প্রধান আব্দুল কাদের সিদ্দিকী।
টাঙ্গাইল-১ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ড. আব্দুর রাজ্জাক ভোলা মিয়া। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফকির মাহবুব আনাম স্বপন পেয়েছেন ৮৮ হাজার ৪৮৮ ভোট।
টাঙ্গাইল-২ আসনে ১ লাখ ৪৪ হাজার ৭১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের খন্দকার আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭০৯ ভোট।
টাঙ্গাইল-৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ডা. মতিউর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ পেয়েছেন ৮২ হাজার ৯৭৮ ভোট।
টাঙ্গাইল-৪ আসনে আওয়ামী লীগের আব্দুল লতিফ সিদ্দিকী ১ লাখ ৩৮ হাজার ৬৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির লুৎফর রহমান খান মতিন পেয়েছেন ৮৬ হাজার ৯১২ভোট।
টাঙ্গাইল-৫ আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির আবুল কাশেম ১ লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত এক সময়ের জাতীয় পার্টি নেতা সাবেক মন্ত্রী মাহমুদুল হাসান পেয়েছেন ৭২ হাজার ৮০৫ ভোট।
টাঙ্গাইল-৬ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বাতেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক টিটু, তিনি পেয়েছেন ৮৬ হাজার ৪৩৮ ভোট।
টাঙ্গাইল-৭ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের একাব্বর হোসেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ১৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৮ হাজার ৯১৬।
টাঙ্গাইল-৮ আসনে আওয়ামী লীগের শওকত মোমেন শাজাহান ১ লাখ ৩৩ হাজার ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আহমেদ আজম খান পেয়েছেন ৬৩ হাজার ৪৫৩ ভোট। এ কৃষক-শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী পেয়েছেন ৩৭ হাজার ৩০২ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৪১৫ ঘ.
bdnews24