শেরপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর জেলার তিনটি আসনেই জয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। এরমধ্যে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীও রয়েছেন।
শেরপুর-১ আসনে আওয়ামী লীগের আতিউর রহমান আতিক ১ লাখ ৩৬ হাজার ১২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর এম কামারুজ্জামান পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৭০ ভোট।
শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৯৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরী পেয়েছেন ৭৫ হাজার ৬৩৭ ভোট।
শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের ফজলুল হক চান ১ লাখ ৬ হাজার ৬৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহমুদুল হক রুবেল পেয়েছেন ৬৫ হাজার ৭৫৩ ভোট। এ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী খুররম খান চৌধুরী পেয়েছেন ৪০ হাজার ৫১৮ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৪০৬ ঘ.
bdnews24