২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আ'লীগের যতীন্দ্র লাল ত্রিপুরা জয়ী

খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগের যতীন্দ্র লাল ত্রিপুরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:34 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

খাগড়াছড়ি, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগের যতীন্দ্র লাল ত্রিপুরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম খায়রুল আলম এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন। মোট তিন লাখ ৩৭ হাজার ৪০৭ ভোটের মধ্যে যতীন্দ্র লাল ত্রিপুরা পেয়েছেন এক লাখ ২২ হাজার ৭৫০ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সমীরণ দেওয়ান পেয়েছেন ৬৩ হাজার ৪৮ ভোট। এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০৩৫৬ ঘ.