২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জের পাঁচ আসনই মহাজোটের

সুনামগঞ্জের পাঁচ আসনের সবকটিতে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে মহাজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:33 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

সুনামগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের পাঁচ আসনের সবকটিতে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে মহাজোট। সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-তাহিরপুর-জামালগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন ১ লাখ ৫৫ হাজার ২৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রফিক চোধুরী পেয়েছেন ৯৪ হাজার ৪৫৮ ভোট। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগ প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্ত ৯৫ হাজার ৫৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাছির চৌধুরী পেয়েছেন ৭৭ হাজার ৮৮৯ ভোট। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-সদরের একাংশ) আসনে ১ লাখ ৩৪ হাজার ৫৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী এম এ মান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী পেয়েছেন ৫৬ হাজার ৬৬৫ ভোট। সুনামগঞ্জ-৪ (বিশ্বম্বরপুর-সদরের একাংশ) আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির বেগম মমতাজ ইকবাল ১ লাখ ২৩ হাজার ৮৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফজলুল হক আছপিয়া পেয়েছেন ৯৮ হাজার ৮৬৬ ভোট। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বেসরকারি ফলাফলে ১ লাখ ৬৫ হাজার ৬৯৬ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী মুহিবুর রহমান মানিক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কলিমউদ্দিন আহমেদ পেয়েছেন ৮৫ হাজার ১৯৮ ভোট পেয়েছেন। ২০০১ সালের নির্বাচনে এ জেলার ৫টি আসনের মধ্যে ৩টিতে চারদলীয় জোট এবং ২টিতে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/০৩৫৩ ঘ.