ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার ১১টি আসনের মধ্যে নয়টিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি দু'টি আসনে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুর রহমান এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন মহাজোট প্রার্থী আওয়ামী লীগের সুবিদ আলী ভূঁইয়া।
তিনি পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৮১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলের প্রার্থী বিএনপির সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৩৭৮ ভোট।
এ আসনে মোট ভোটকেন্দ্র ১১৬টি। মোট ভোটার দুই লাখ ৫৯ হাজার ৩৮৩ জন।
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি এম কে আনোয়ার ৯৪ হাজার ১০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল মজিদ পেয়েছেন ৭৬ হাজার ৬৬৬ ভোট।
এ আসনে মোট ভোটার দুই লাখ ১০ হাজার ৯১৫ জন।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এক লাখ ২৪ হাজার ৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম পেয়েছেন এক লাখ ৯ হাজার ৮২৩ ভোট।
এ আসনে মোট ভোটার দুই লাখ ৮১ হাজার ৫২৩ জন। মোট ভোটকেন্দ্র ১১৫টি।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এক লাখ ১৫ হাজার ৫৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের এ বি এম গোলাম মোস্তাফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাজেদা আহসান পেয়েছেন ৮১ হাজার ৩৬৫ ভোট।
এ আসনে মোট ভোটকেন্দ্র ৯১। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩১ হাজার ৮৪০।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে এক লাখ ৪৩ হাজার ২০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আব্দুল মতিন খসরু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ এল এম আলাউদ্দিন ভূঞা পেয়েছেন ৭৭ হাজার ২৬০ ভোট।
এ আসনে মোট ভোটকেন্দ্র ১০৪। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৭০ হাজার ৪১৬।
কুমিল্লা-৬ (আদর্শ সদর-সদর দক্ষিণের আংশিক) আসনে এক লাখ ২৬ হাজার ১৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আ ক ম বাহাউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আমিন-উর-রশিদ ইয়াছিন পেয়েছেন এক লাখ ২০ হাজার ৪৫০ ভোট।
এ আসনে মোট ভোটকেন্দ্র ৮৫। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮৯ হাজার ১৬৮।
কুমিল্লা-৭ (চান্দিনা-বরুড়া আংশিক) আসনে ৭৯ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের অধ্যাপক মো. আলী আশরাফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. খোরশেদ আলম পেয়েছেন ৭৩ হাজার ৯৩৩ ভোট।
এ আসনে মোট ভোটকেন্দ্র ৬৮। মোট ভোটার সংখ্যা এক লাখ ৯৬ হাজার ৮৮৮।
কুমিল্লা-৮ (বরুড়া-সদর আংশিক)- আসনে এক লাখ ৪১ হাজার ৪২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নাছিমুল আলম চৌধুরী । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাকারিয়া তাহের পেয়েছেন এক লাখ ২১ হাজার ৮৮৭ ভোট।
এ আসনে মোট ভোটকেন্দ্র ১০০। মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৭ হাজার ২১১।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে এক লাখ ১৭ হাজার ৭৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. তাজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম. আনোয়ার উল আজিম পেয়েছেন এক লাখ ১৭ হাজার ২৯০ ভোট।
এ আসনে মোট ভোটকেন্দ্র ১০২। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ৭১৪।
কুমিল্লা-১০ (নাঙলকোট-সদর দক্ষিণের ৬টি ইউনিয়ন) আসনে এক লাখ ৩৮ হাজার ৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আ. হ. ম. মুস্তফা কামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মোবাশ্বের আলম ভূইয়া পেয়েছেন ৮৯ হাজার ৮২১ ভোট।
এ আসনে মোট ভোটকেন্দ্র ১০৪। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮৪ হাজার ১৬৯।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম)- আসনে এক লাখ এক হাজার ২০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. মুজিবুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পেয়েছেন ৭৭ হাজার ৯২৪ ভোট।
এ আসনে মোট ভোটকেন্দ্র ৮৩। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩৯ হাজার ৪০০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এএল/ডিডি/এমএসবি/০৩৩৮ ঘ.
bdnews24