২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মহাজোটের সব প্রার্থী জয়ী

নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের সবকটিতে জয়ী হয়েছে মহাজোট প্রার্থীরা। এর মধ্যে চারজন আওয়ামী লীগের এবং এক জন জাতীয় পার্টির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:30 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের সবকটিতে জয়ী হয়েছে মহাজোট প্রার্থীরা। এর মধ্যে চারজন আওয়ামী লীগের এবং এক জন জাতীয় পার্টির। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজী ১ লাখ ৪৩ হাজার ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী মনিরুজ্জামান পেয়েছেন ৯৫ হাজার ৬৭৩ ভোট। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবু ১ লাখ ১৭ হাজার ৪৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বদরুজ্জামান খসরু পেয়েছেন ৭৮ হাজার ৬৭৫ ভোট। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের আব্দুল্লাহ আল কায়সার ১ লাখ ৯২ হাজার ৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেজাউল করীম পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬২ ভোট। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থী, চলচ্চিত্র অভিনেত্রী সারা বেগম কবরী। তিনি পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ আলম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৬৮০ ভোট। নারায়ণগঞ্জ-৫ আসনের বেসরকারি ফলাফলে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির নাসিম ওসমান লাঙল প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৬৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল কালাম পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ১৪৯ ভোট। এ আসনে 'না' ভোট পড়েছে ৫ হাজার ৫৬৫টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৩১৩ ঘ.