২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে জোট-মহাজোটের সহাবস্থান

মেহেরপুরের দুটি আসনের একটিতে আওয়ামী লীগ ও অপরটিতে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:28 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের দুটি আসনের একটিতে আওয়ামী লীগ ও অপরটিতে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মেহেরপুর- ১ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. জয়নাল আবেদীন। এই আসনে বিএনপি প্রার্থী মাসুদ অরুণ ৬২৭৪৫ ভোট পেয়েছেন। জয়নাল আবেদীন পেয়েছেন ১০৭৪৯২ ভোট। মেহেরপুর-২ আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. আমজাদ হোসেন। তিনি পেয়েছেন ৮৬৭৬৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. মকবুল হোসেন পেয়েছেন ৮৪২৭৯ ভোট। মেহেরপুর- ১ আসনে ভোটকেন্দ্র ৮৫, মোট ভোটার ২২৩৪২৩ জন। অন্যদিকে, মেহেরপুর- ২ আসনে ভোটকেন্দ্র ৬৭, মোট ভোটার ১৮৪১০২ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/০২৩৯ ঘ.