মাদারীপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের তিনটি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছে।
মাদারীপুর-১ (শিবচর) আসনে মোট ১ লাখ ৮২ হাজার ১৫৯ ভোটের মধ্যে আওয়ামী লীগের নুর-ই-আলম চৌধুরী লিটন পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুল্লাহ মোহাম্মদ হাসান পেয়েছেন ২০ হাজার ৪৪৩ ভোট।
মাদারীপুর-২ (সদর-রাজৈর ) আসনে আওয়ামী লীগের শাজাহান খান পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হেলেন জেরীন খান পেয়েছেন ২৮ হাজার ৪৮৯ ভোট।
মাদারীপুর-৩ (সদর-কালকিনি) আসনে আওয়ামী লীগের সৈয়দ আবুল হোসেন পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৮৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান আজাদ পেয়েছেন ২৮ হাজার ১৪৫ ভোট ।
মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক শশী কুমার সিংহ সোমবার রাত ১টার দিকে এ তথ্য জানান।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৩৬৮টি ভোট কেন্দ্রে ৬ লাখ ৭৩ হাজার ৫৯১ জন ভোট দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০২৩৬ ঘ.
bdnews24