২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের দখলে যশোর

বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ যশোরের সবকটি আসনে চারদলের প্রার্থীরা আওয়ামী লীগের কাছে পরাজিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:25 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ যশোরের সবকটি আসনে চারদলের প্রার্থীরা আওয়ামী লীগের কাছে পরাজিত হয়েছেন। যশোর- ১ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন। এই আসনে জামায়াত প্রার্থী মো. আজীজুর রহমান ৮৮৭০০ ভোট পেয়েছেন। আফিল উদ্দিন পেয়েছেন ৯৪৫৫৬ ভোট। যশোর- ২ আসনে ১৫৪৮৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মেস্তাফা ফারুক মোহাম্মদ। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু সাঈদ শাহাদৎ হুসাইন পেয়েছেন ১৩৩২৪৪ ভোট। যশোর- ৩ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের খালেদুর রহমান টিটো। সেখানে বিএনপির তরিকুল ইসলাম ১২২৫৩৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন। বিজয়ী টিটো ১৬৬১৯২ ভোট পান। যশোর- ৪ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের রনজিত কুমার রায়। নিকটতম বিএনপি প্রার্থী টি এস আইয়ুব ৯৭৫২০ ভোট পেয়েছেন। রনজিত কুমারের প্রাপ্ত ভোট ১০২৯৫৮। আওয়ামী লীগের খান টিপু সুলতান ১১৯৯১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন যশোর- ৫ আসনে। সেখানে চারদলীয় জোট প্রার্থী মুহম্মদ ওয়াক্কাস পেয়েছেন ১০৩৭৩৯ ভোট। যশোর-৬ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের শেখ আব্দুল ওহাব। তিনি পান ১৬৬৯৯৪ ভোট। নিকটতম বিএনপি প্রার্থী মো. আবুল হোসেন আযাদ পেয়েছেন ১২২২৬৭ ভোট। যশোর- ১ আসনে ভোটকেন্দ্র ৮৯, মোট ভোটার ১৯৭৪১৫ জন। যশোর- ২ আসনে ভোটকেন্দ্র ১৬৭, মোট ভোটার ৩১১৩৭৭ জন। যশোর- ৩ আসনে ভোটকেন্দ্র ১২৫, মোট ভোটার ৩৪৭৪২৬ জন। যশোর- ৪ আসনে ভোটকেন্দ্র ১০২, মোট ভোটার ২২২৮১৩ জন। যশোর- ৫ আসনে ভোটকেন্দ্র ১০৭, মোট ভোটার ২৪৪২৬০ জন। যশোর- ৬ আসনে ভোটকেন্দ্র ১৩৬, মোট ভোটার ৩১৮৩০৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফডাব্লিউসি/এসএনডি/০২৩৩ ঘ.