নোয়াখালী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) নোয়াখালী পাঁচটি আসনের বেসরকারি ফলাফলে দুটি করে আসন পেয়েছে চারদলীয় জোট ও মহাজোট। একটি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
নোয়াখালী রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. আবদুল হক এ ফল ঘোষণা করেন।
নোয়াখালী-১ আসনের মহাজোট প্রার্থী নুরুল ইসলামের মৃত্যুতে এ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১২ জানুয়ারি এ আসনে নির্বাচন হবে।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী একাংশ) আসনের জয়ী হয়েছেন চারদলীয় জোটের প্রার্থী বিএনপির জয়নুল আবেদিন ফারুক। তিনি ভোট পেয়েছেন ৮৭ হাজার ৪৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট প্রার্থী আওয়ামী লীগের জামাল উদ্দিন পেয়েছেন ৬৭ হাজার ৪শ ৯৭ ভোট।
এ আসেন মোট ভোটকেন্দ্র ৯৩টি। মোট ভোটার এক লাখ ৮৯ হাজার ১৭ জন।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে জয়ী হয়েছেন চারদলীয় প্রার্থী বরকত উল্লা বুলু জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৫৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ কিরন পেয়েছেন ৭৪ হাজার ২৪৬ ভোট।
এ আসনে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এ আসেন মোট ভোটকেন্দ্র ১১৭। মোট ভোটার দুই লাখ ৮৪ হাজার ৩৪৩ জন।
নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) আসনে জয়ী হয়েছেন মহাজোট প্রার্থী আওয়ামী লীগের ওবায়দুল কাদের।
তিনি পেয়েছেন এক লাখ ১২ হাজার ৫৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোট প্রার্থী বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ পেয়েছেন এক লাখ ১১ হাজার ২০৪ ভোট।
এ আসেন মোট ভোটকেন্দ্র ১২৬টি। মোট ভোটার দুই লাখ ৬২ হাজার ২২১ জন।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম ৭২ হাজার ৯৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী আয়শা ফেরদৌস পেয়েছেন ৬৭ হাজার ৯৮৩ ভোট।
এ আসেন মোট ভোটকেন্দ্র ৫৮টি। মোট ভোটার এক লাখ ৮১ হাজার ৮০৫ জন।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে জয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরী। তিনি পেয়েছেন এক লাখ ৩১ হাজার ৭০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোটের মো. শাজাহান পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৯৫৬ ভোট।
এ আসনে মোট ভোটার তিন লাখ ৫০ হাজার ৯১৭ জন। মোট ভোটকেন্দ্র ১২৪টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০২১৭ ঘ.
bdnews24