২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের পাঁচটি আসনের চারটিতে আওয়ামী লীগ জয়ী

চাঁদপুরের মোট পাঁচটি আসনের বেসরকারি ফলাফলে মহাজোট প্রার্থীরা চারটি এবং চারদলীয় জোটের প্রার্থীরা একটিতে নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:24 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

চাঁদপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) চাঁদপুরের মোট পাঁচটি আসনের বেসরকারি ফলাফলে মহাজোট প্রার্থীরা চারটি এবং চারদলীয় জোটের প্রার্থীরা একটিতে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- চাঁদপুর-১ (কচুয়া, মতলব আংশিক) আসনে আ'লীগের মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ (মতলব উত্তর, দক্ষিণের একাংশ) আসনে একই দলের অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ডা. দীপুমনি ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ, শাহরাস্তি) আসনে অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীরোত্তম এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মো. হারুনর রশীদ। চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল আলম নিজামী এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন। চাঁদপুর-১ (কচুয়া, মতলব আংশিক) আসনে ৮০টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মহীউদ্দীন খান আলমগীর এক লাখ সাত হাজার ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আ ন ম এহসানুল হক মিলন পেয়েছেন ৮০ হাজার ৮৭২ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ২০ হাজার ৫২ জন। চাঁদপুর-২ (মতলব উত্তর, দক্ষিণের একাংশ) আসনে ১০১টি কেন্দ্রের ভোট গণনায় আওয়ামী লীগের প্রার্থী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম এক লাখ ২৩ হাজার ৬৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নুরুল হুদা পেয়েছেন ৮৭ হাজার ৬১ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ৭১ হাজার ৩৯৯ জন। চাঁদপুর-৩ (সদর, হাইমচর) আসনে মোট ১৩৭ কেন্দ্রের ফলাফলে মহজোট প্রার্থী আওয়ামী লীগের ডা. দীপুমনি পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৮৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জিএম ফজলুল হক পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৬৮ ভোট। এ আসনে মোট ভোটার তিন লাখ ১১ হাজার ৫৮৬ জন। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ৮৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মো. হারুনর রশীদ ৮৮ হাজার ৯০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. শফিকুর রহমান পেয়েছেন ৮১ হাজার ৮৩৮ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ২৩ হাজার ৫৯৭ জন। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ, শাহরাস্তি) আসনের মোট ১১৫টি কেন্দ্রের ভোটে মহাজোট প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীরোত্তম এক লাখ ৪৩ হাজার ৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইঞ্জিনিয়ার মমিনুল হক পেয়েছেন এক লাখ ১০ হাজার ৪৮০ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ৯৪ হাজার হাজার ৯৮৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০২০৬ ঘ.