২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় চারদলের 'দুর্গ' ছাড়খার

চারদলীয় জোটের শক্তিশালী এলাকা বলে পরিচিত সাতক্ষীরার চারটি আসনই এবার ছিনিয়ে নিয়েছে মহাজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:22 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোটের শক্তিশালী এলাকা বলে পরিচিত সাতক্ষীরার চারটি আসনই এবার ছিনিয়ে নিয়েছে মহাজোট। সাতক্ষীরা- ১ (তালা-কলোরোয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শেখ মজিবর রহমান। তিনি পেয়েছেন ১৬৮২৯৮ ভোট। আসনটিতে বিএনপির প্রার্থী মো. হাবিবুল ইসলাম ১৪১১৬৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন। সাতক্ষীরা- ২ (সদর) আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির এম এ জব্বার। এ আসনে জামায়াতের মাওলানা আব্দুল খালেক পেয়েছেন ১১৪৫৫৭ ভোট। আর এম এ জব্বারের ভোট ১৩৩৪২২। সাতক্ষীরা-৩ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আ ফ ম রুহুল হক। তিনি পেয়েছেন ১৪২৭০৯ ভোট। দ্বিতীয় স্থানে থাকা জামায়াতের এ এম রিয়াছাত আলী পেয়েছেন ১৩৩৮০২ ভোট। এ আসনে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হলেও সেখানকার মোট ভোটের পরিমাণ প্রধান দুই প্রার্থীর ভোট ব্যবধানের চেয়ে কম হওয়ায় বেসরকারিভাবে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। সাতক্ষীরা-৪ আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির এইচ এম গোলাম রেজা। তিনি পেয়েছেন ১৫১১৪৭ ভোট। নিকটতম জামায়াতের জি এম নজরুল ইসলাম পেয়েছেন ১১৭৬৭৫ ভোট। সাতক্ষীরা -১ আসনে ভোটকেন্দ্র ১৪৪, মোট ভোটার ৩৩৫৭৮৫ জন। সাতক্ষীরা - ২ আসনে ভোটকেন্দ্র ১৩১, মোট ভোটার ২৭৯২৪৮ জন। সাতক্ষীরা -৩ আসনে ভোটকেন্দ্র ১৩৫, মোট ভোটার ৩০৯৩১৩ জন। সাতক্ষীরা - ৪ আসনে ভোটকেন্দ্র ১২৭, মোট ভোটার ৩০৩৯০৯ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফডাব্লিউসি/এসএনডি/০১৪৮ ঘ.