২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর ঘোষিত দুই আসনে আ. লীগ জয়ী

নরসিংদী জেলার পাঁচটি আসনের মধ্যে দুটির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। দুটিতেই জয়ী হয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:21 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

নরসিংদী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী জেলার পাঁচটি আসনের মধ্যে দুটির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। দুটিতেই জয়ী হয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা। নরসিংদী-২ (পলাশ) আসনে বিজয়ী হয়েছেন ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। তিনি পেয়েছেন ১ লাখ ৮১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান পেয়েছেন ৭১ হাজার ২৮০ ভোট। নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিজয়ী হয়েছেন নুরুল মজিদ হুমায়ূন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জয়নাল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৮৯ ভোট। সোমবার ভোট গণনা শেষে রাত সাড়ে ১২টার দিকে আসনগুলোর ফলাফল ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০১৩৩ ঘ.