২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের ছয় আসনেই আ.লীগ জয়ী

সিলেটের ছয়টি আসনের সবকটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। সিলেট-১ আসনে ৪০ ভোটের ব্যবধানে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান আরেক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাজে পরাজিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:21 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

সিলেট, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ছয়টি আসনের সবকটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। সিলেট-১ আসনে ৪০ ভোটের ব্যবধানে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান আরেক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাজে পরাজিত হয়েছেন। বেসরকারি ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সিলেট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবুল মাল আব্দুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারা বিভাগ জুড়ে বিজয়ে আমি অভিভূত। ভোটারদের প্রতি শ্রদ্ধায় মাথা অবনত হয়ে যাচ্ছে। যেটা নিয়ে বেশি চিন্তিত, প্রত্যাশা যে পর্যায়ে গেছে তার জন্য দায়-দায়িত্ব বেড়ে গেছে। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে।" সদর-কোম্পানিগঞ্জের এ আসনে ১৬৪টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল ঘোষণা শেষে আবুল মাল আব্দুল মুহিত ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম সাইফুর রহমান পেয়েছেন ১ লাথ ৪০ হাজার ৩৬৭ ভোট। সিলেট-৪ আসনে ১১৪টি কেন্দ্রের সবকটির ফলাফলে ইমরান আহমেদ ১ লাখ ৪৪ হাজার ১৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দিলদার হোসেন সেলিম পেয়েছেন ৯৮ হাজার ৫৪৫ ভোট। সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষে নূরুল ইসলাম নাহিদ ১ লাখ ৩৮ হাজার ৩৫৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ৫১ হাজার ৭৬৪ ভোট পেয়েছেন। সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী শফিকুর রহমান চৌধুরী ১ লাখ ৯ হাজার ৩৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম ইলিয়াছ আলী পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৪০ ভোট। সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-সদরের একাংশ) একই দলের মাহমুদ উস সামাদ চৌধুরী ৯৭ হাজার ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফি আহমেদ চৌধুরী পেয়েছেন ৫৪ হাজার ৯৫৫ ভোট। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী হাফিজ আহমদ মজুমদার ১ লাখ ৯ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী ফরিদ উদ্দিন চৌধুরী পেয়েছেন ৭৮ হাজার ৬১ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/০১২৬ ঘ.