২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের চার আসনই আওয়ামী লীগের

ঝিনাইদহ- ১ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. আব্দুল হাই। এই আসনে দ্বিতীয় স্থানে থাকা বিএনপি প্রার্থী আব্দুল ওহাব ৮৫৮৯৯ ভোট পেয়েছেন। আব্দুল হাই পেয়েছেন ১০৮৯৫০ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:20 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ- ১ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. আব্দুল হাই। এই আসনে দ্বিতীয় স্থানে থাকা বিএনপি প্রার্থী আব্দুল ওহাব ৮৫৮৯৯ ভোট পেয়েছেন। আব্দুল হাই পেয়েছেন ১০৮৯৫০ ভোট। ঝিনাইদহ- ২ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. সফিকুল ইসলাম। এ আসনে বিএনপি প্রার্থী মো. মসিউর রহমান ১৪৬৭৩৬ ভোট পেয়েছেন। সফিকুল ইসলাম পেয়েছেন ১৬১০৬২ ভোট। ঝিনাইদহ- ৩ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. শফিকুল আজম খান চঞ্চল। নিকটতম জামায়াতের মো. মতিয়ার রহমান ৮১৭৪০ ভোট পেয়েছেন। শফিকুল আজমের প্রাপ্ত ভোট ১১৮৩৫৭। ঝিনাইদহ- ৪ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আব্দুল মান্নান। প্রতিদ্বন্দ্বী বিএনপির শহিদুজ্জামান বেল্টু ১১১৭৫ ভোট পেয়েছেন। মান্নান পেয়েছেন ১৫৮৫২ ভোট। জেলা নির্বাচন কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবীর আহমেদ মোল্লা বেসরকারি এ ফল ঘোষণা করেন। ঝিনাইদহ -১ আসনে ভোটকেন্দ্র ৯৯, মোট ভোটার ২২২২৮২ জন। ঝিনাইদহ- ২ আসনে ভোটকেন্দ্র ১৬২, মোট ভোটার ৩৪১১২৬ জন। ঝিনাইদহ -৩ আসনে ভোটকেন্দ্র ১৩৮, মোট ভোটার ২৮১১৭৩ জন। ঝিনাইদহ- ৪ আসনে ভোটকেন্দ্র ১০০, মোট ভোটার ২২৬৮৯৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফডাব্লিউসি/এসএনডি/০১২৯ ঘ.