২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মহাজোট দুটি, চারদল দুটি ও এলডিপি একটিতে জয়ী

চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে এ পর্যন্ত পাঁচটি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:19 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে এ পর্যন্ত পাঁচটি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে মহাজোট দুটি, চারদলীয় জোট দুটি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) একটি আসন পেয়েছে। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আশরাফ শামীম এ তথ্য জানান। চট্টগ্রাম-১২ (আনোয়ারা) আসনের ৯০টি কেন্দ্রের ভোট গণনায় আখতারুজ্জামান বাবু পেয়েছেন এক লাখ ১০ হাজার ৯৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সরওয়ার জামাল নিজাম পেয়েছেন ৮৬ হাজার ৮৫১ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ৩৫ হাজার ১৪৫ জন। চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া) আসনে জামায়াতের শামসুল ইসলাম পেয়েছেন এক লাখ ২০ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৬৩ হাজার ৪১২ ভোট। ৪৯ হাজার ৪৭২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী। এ আসনে মোট ভোটার দুই লাখ ৭০ হাজার ৮৭২ জন। মোট ভোটকেন্দ্র ১২৯টি। চট্টগ্রাম-১১ (পটিয়া) আসনে আওয়ামী লীগের শামসুল হক চৌধুরী এক লাখ তিন হাজার ৮৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোট প্রার্থী বিএনপির গাজী শাজাহান জুয়েল পেয়েছেন ৭৫ হাজার ১৫৬ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ১৬ হাজার ৫৬১ জন। মোট ভোটকেন্দ্র ৯৮। চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) আসনে এলডিপির সভাপতি অলি আহমদ ৮২ হাজার ৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আফসার উদ্দিন আহমদ পেয়েছেন ৬১ হাজার ৬৪৬ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ পাঁচ হাজার ১৩২জন। মোট ভোটকেন্দ্র ১০৫টি। চট্টগ্রাম-১৫ (বাঁশখালী) আসনে বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী ৯৯ হাজার ৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সুলতানুল কবীর চৌধুরী পেয়েছেন ৯১ হাজার ৮৭০ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ২৭ হাজার ৯৮১ জন। মোট ভোটকেন্দ্র ১০৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/০১১০ ঘ.