২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনার সব আসনই আ. লীগের

নেত্রকোনা জেলার পাঁচটি আসনেই বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:18 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

নেত্রকোনা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা জেলার পাঁচটি আসনেই বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। নেত্রকোনা-১ আসনে বিজয়ী হয়েছেন মোস্তাক আহমেদ রুহী। তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল পেয়েছেন ৮২ হাজার ৩২২ ভোট। নেত্রকোনা-২ আসনে বিজয়ী হয়েছেন আশরাফ আলী খসরু। তিনি পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আশরাফউদ্দিন খান পেয়েছেন ৯৭ হাজার ৫২ ভোট। নেত্রকোনা-৩ আসনে বিজয়ী হয়েছেন মঞ্জুর কাদের কোরাইশী। তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রফিকুল ইসলাম হিলালী পেয়েছেন ৮৬ হাজার ৯৪৮ ভোট। নেত্রকোনা-৪ এ বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের রেবেকা মোমেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ৯০ হাজার ৯৩২ ভোট। নেত্রকোনা-৫ আসনে বিজয়ী হয়েছেন এরশাদ হোসেন বেলাল বীরপ্রতীক। তিনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী পেয়েছেন ২৮ হাজার ৬৭৫ ভোট। সোমবার ভোট গণনা শেষে রাত সাড়ে ১২টার দিকে আসনগুলোর ফলাফল ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০৩১ ঘ.