২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জোটের দুর্গে মহাজোটের হানা

চারদলীয় জোটের শক্তিশালী এলাকা বলে পরিচিত সাতক্ষীরাতেও এবার ভালো করেছে মহাজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:17 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোটের শক্তিশালী এলাকা বলে পরিচিত সাতক্ষীরাতেও এবার ভালো করেছে মহাজোট। সাতক্ষীরা- ১ (তালা-কলোরোয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শেখ মজিবর রহমান। তিনি পেয়েছেন ১৬৮২৯৮ ভোট। আসনটিতে বিএনপির প্রার্থী মো. হাবিবুল ইসলাম ১৪১১৬৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন। সাতক্ষীরা- ২ (সদর) আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির এম এ জব্বার। এ আসনে জামায়াতের মাওলানা আব্দুল খালেক পেয়েছেন ১১৪৫৫৭ ভোট। আর এম এ জব্বারের ভোট ১৩৩৪২২। জেলার আরো দুটি আসনে বেসরকারি ফল ঘোষণা এখনো বাকি। সাতক্ষীরা -১ আসনে ভোটকেন্দ্র ১৪৪, মোট ভোটার ৩৩৫৭৮৫ জন। সাতক্ষীরা - ২ আসনে ভোটকেন্দ্র ১৩১, মোট ভোটার ২৭৯২৪৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফডাব্লিউসি/এসএনডি/০০৫৮ ঘ.