২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বেশী না ভোট নাসিম ওসমানের আসনে

প্রথমবার চালু হওয়া সবচেয়ে বেশী সংখ্যক না ভোট পড়েছে নারায়নগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে। এই আসনে জয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী নাসিম ওসমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী আবুল কালাম। এছাড়াও এই আসনে প্রার্থীদের কাউকেই পছন্দ করেননি সাড়ে পাঁচ হাজার ভোটার। কোনো প্রার্থীর উপরই তাদের আস্থা নেই জানাতে তারা না ভোটে সিল দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:16 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমবার চালু হওয়া সবচেয়ে বেশী সংখ্যক না ভোট পড়েছে নারায়নগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে। এই আসনে জয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী নাসিম ওসমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী আবুল কালাম। এছাড়াও এই আসনে প্রার্থীদের কাউকেই পছন্দ করেননি সাড়ে পাঁচ হাজার ভোটার। কোনো প্রার্থীর উপরই তাদের আস্থা নেই জানাতে তারা না ভোটে সিল দিয়েছেন। কোনো প্রাথীর উপরেই আস্থা নেই, এটা প্রকাশের সুযোগ দেয়ার জন্যে এবছর থেকেই ব্যালট পেপারে না ভোট দেয়ার সুযোগ রাখা হয়েছে। সব আসনেই অল্পবেশী না ভোট পড়লেও এই আসনেই পড়েছে সবচেয়ে বেশি না ভোট। নাসিম ওসমান পলাতক আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ভাই। তার বিরুদ্ধেও চাদাবাজি, সন্ত্রাস ও ভুমিদখলের অভিযোগ রয়েছে। শামীমের মতো অপর প্রার্থী আবুল কালামের বিরুদ্ধেও রয়েছে একই অভিযোগ। ফারজানা ইয়াসমিন নামের এক ভোটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাকে ভোট দেব? যাতেই দেই, সেই আমার ভোটের সুযোগে লুটপাট করবে, সন্ত্রাস করবে। তাই আমি এদের কাউকেই দেব না।" একই মনোভাব প্রকাশ করেছে আরো অনেকেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসটি/এফএইচবি/জিএনএ/২১৩০ ঘ.