২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে চার আসনেই আ. লীগ জয়ী

ফরিদপুর জেলার চারটি আসনেই বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:15 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ফরিদপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর জেলার চারটি আসনেই বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ফরিদপুর-১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ আবু জাফর পেয়েছেন ৭২ হাজার ৫৯৬ ভোট। এ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম পেয়েছেন ৩২হাজার ৮৭১ ভোট। ফরিদপুর-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা আব্দুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামা ওবায়েদ পেয়েছেন ৭৬ হাজার ৪৬ ভোট। ফরিদপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ পেয়েছেন পেয়েছেন ৭৫ হাজার ৩৬৩ ভোট। এ আসনে চারদলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ পেয়েছেন ২৫ হাজার ১১৭ ভোট। ফরিদপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন নীলুফার জাফর উল্লাহ। তিনি পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৪৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির মোস্তফা আমির ফয়সল পেয়েছেন ৬৯ হাজার ৯৫৫ ভোট। সোমবার ভোট গণনা শেষে রাত ১২টার পর আসনগুলোর ফলাফল ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০৩১ ঘ.