বরগুনা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা-১ ও ২ আসনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছে।
বরগুনা-এ আসনে মোট ১২৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে ধীরেন্দ্র চন্দ্র দেব নাথ ১ লাখ ৩১ হাজার ৯৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ড. রাশিদুল হাসান খান পেয়েছেন ৮০ হাজার ৪৬৭ ভোট।
অন্যদিকে বরগুনা-২ আসনে ৯৬টি কেন্দ্রের সবকটির ফলাফলে গোলাম সবুর ৯০ হাজার ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার মাহবুব হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৪৩৩ ভোট।
রিটার্নিং অফিসার মো. শাফায়েত হোসেন বেসরকারিভাবে ধীন্দ্রে চন্দ্র দেব নাথ ও গোলাম সবুরকে বিজয়ী ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/০০৩৬
bdnews24