২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে তিনটি আসনে মহাজোট জয়ী

দিনাজপুরের তিনটি আসনে মহাজোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:14 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

দিনাজপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের তিনটি আসনে মহাজোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা নবিউল হক মোল্লা বলেন, দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলের প্রার্থী জামায়াতের মো. হানিফ পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১৬৮ ভোট। এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৩টি দিনাজপুর-২ আসনে আওয়ামী লীগের খালিদ মাহামুদ চৌধুরী ১ লাখ ৩৮ হাজার ১৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ মাহবুবুর রহমান পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট। এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০০টি দিনাজপুর-৩ আসনে আওয়ামী লীগের ইকবালুর রহিম ১ লাখ ৪০ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় গণতন্ত্রী পার্টির শফিউল আলম প্রধান পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৫৩ ভোট। এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৩টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/০০২০ ঘ.