২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-১৯ আসনে মুরাদ জং জয়ী

ঢাকা-১৯ (সাভার) আসনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

সাভার, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-১৯ (সাভার) আসনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। মোট ২২৭টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৮০ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৮৯৬ জন। ভোট গণনা শেষে সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। ঢাকা-১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ২ হাজার ৩৮৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.