২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ-১ আসনে প্রমোদ মানকিন জয়ী

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রমোদ মানকিন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:12 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ময়মনসিংহ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রমোদ মানকিন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। মোট ১১৫টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৯৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আফজাল এইচ খান পেয়েছেন ৯১ হাজার ৩৪৫ জন। ভোট গণনা শেষে সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। ময়মনসিংহ-১ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৭৭০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.