২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর তিন আসনেই বিএনপি জয়ী

ফেনীর তিনটি আসনে বিএনপি প্রার্থীরা বেসরকারিভাবে জয়লাভ করেছেন। এদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:12 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ফেনী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর তিনটি আসনে বিএনপি প্রার্থীরা বেসরকারিভাবে জয়লাভ করেছেন। এদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফল্লাহ মকবুল মোরশেদ রাত সাড়ে ১১টায় এ তিনটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করনে। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষও এ ফলাফল নিশ্চিত করেছে। ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া) আসনে ৯৮টি কেন্দ্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পেয়েছেন এ লাখ ১৪ হাজার ৪৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক আওয়ামী লীগের ফয়েজ আহমদ পেয়েছেন ৫৮ হাজার ৫৫১ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ২২ হাজার ৪৭৮ জন। ফেনী-২ (সদর) আসনে ১১৮টি কেন্দ্রে বিএনপির জয়নাল আবেদীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ২০ হাজার ২৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ইংরেজী দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী পেয়েছেন ৮৬ হাজার ৭১৩ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ৬০ হাজার ১০৬ জন। ফেনী-৩ (সোনাগাজী, দাগরভূইয়া) আসনে ১২১টি কেন্দ্রে বিএনপি প্রার্থী মোশারফ হোসেন বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৯৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবুল বশর পেয়েছেন ৯৩ হাজার ৬৩০ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ৮২ হাজার ২৭৭ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/ডিডি/এমএসবি/০০১১ ঘ.