২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লালমোহন পৌর কাউন্সিলর আটক, বিচ্ছিন্ন ঘটনায় আহত ১৯

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভোলার লালমোহন পৌরসভার কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন পঞ্চায়েতকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:09 AM

Updated : 26 Apr 2022, 01:50 PM

ভোলা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভোলার লালমোহন পৌরসভার কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন পঞ্চায়েতকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে লালমোহন মহিলা কলেজ কেন্দ্রে নৌ বাহিনীর সদস্যরা আটক করে লালমোহন থানায় সোপর্দ করে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, মিলন থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মহিলা ভোটারদের টাকা দেওয়া অভিযোগ রয়েছে। তবে এখনও মামলা হয়নি। এছাড়া ভোলা সদর, দৌলতখান, চরফ্যাশন, মনপুরা উপজেলায় বিএনপি-আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সাংবাদিকরা জানান, সদর উপজেলার ইলিশা পাটোয়ারি বাড়ি স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আছেন- বিএনপির পারভেজ, ইসমাইল ও মিরাজ লাহারি এবং আওয়ামী লীগের জামাল। এদের ভাইকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতখান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে একটি কেন্দ্রের বিএনপি কর্মী আসমা বেগম ভোটারদের ধানের শীষের পক্ষে সংগঠিত করে ভোটকেন্দ্রে নিয়ে আসার সময় আওয়ামী লীগ কর্মীরা হামলা চালায়। এতে তিনি আহত হন। তাকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় চরফ্যাশনের মাদ্রাজে উভয় পক্ষের আটজন এবং মনপুরার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ছয় আহত হয়েছেন বলে স্থানীয় সাংবাদিকরা জানান। এ ব্যাপারে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৮ ঘ.