২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

একজন প্রতিবন্ধী ভোটারকে তার পছন্দমত প্রার্থীর পরিবর্তে অন্য প্রতীকে ভোট দিতে বাধ্য করার অভিযোগে বাগেরহাটের একটি কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:04 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

বাগেরহাট, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একজন প্রতিবন্ধী ভোটারকে তার পছন্দমত প্রার্থীর পরিবর্তে অন্য প্রতীকে ভোট দিতে বাধ্য করার অভিযোগে বাগেরহাটের একটি কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই সহকারী প্রিসাইডিং কর্মকর্তার নাম শেখ মোহাম্মদ আলী। সোমবার দুপুর ১টার দিকে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, দুপুর সোয়া ১টার দিকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা ব্যাপারে তিনি আর কিছু জানাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩১ ঘ.