ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-৭ আসনের ১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে আছে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১০ হাজার ৩৫৩ ভোট।
ডা. মোস্তফা জালালের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাসির উদ্দিন আহমেদ পিণ্টু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার ৮৬৫ ভোট।
সোমবার ভোট গণনার পর সন্ধ্যায় ওই ১০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১১১টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/২০৩৩ ঘ.
bdnews24