ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-১৯ (সাভার) আসনের ৪০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে আছে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের তালুকদার তৌহিদ জং মুরাদ।
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪৫ হাজার ১৬১ ভোট।
মুরাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. দেওয়ান সালাউদ্দিন আহমেদ বাবু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৭ হাজার ১৫৫ ভোট।
সোমবার ভোট গণনার পর সন্ধ্যায় ওই পাঁচ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ২২৭টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৫৭ ঘ.
bdnews24