২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনা-৪ আসনে এগিয়ে নৌকা

নেত্রকোনা-৪ (সদর) আসনের ১১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী রেবেকা মোমেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 08:46 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

নেত্রকোনা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা-৪ (সদর) আসনের ১১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী রেবেকা মোমেন। ১১টি কেন্দ্রে নৌকা প্রতীকে রেবেকা পেয়েছেন ১১ হাজার ৩৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৭২ ভোট। এ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির সৈয়দ আতাউল হক পেয়েছেন ২৭১ ভোট। সোমবার ভোট গণনার পর সন্ধ্যায় ওই ১১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। নেত্রকোনা-৪ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৩৭টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪৪ ঘ.