২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির ভিপি জয়নাল

ফেনী-২ (দাগনভূইয়া-সদরের একাংশ) আসনের বেসরকারি ফলাফলে বিএনপির জয়নাল আবদীন (ভিপি জয়নাল) বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 08:46 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ফেনী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী-২ (দাগনভূইয়া-সদরের একাংশ) আসনের বেসরকারি ফলাফলে বিএনপির জয়নাল আবদীন (ভিপি জয়নাল) বিজয়ী হয়েছেন। এ আসনের ১১৮টি কেন্দ্রের ভোট গণনায় তিনি পেয়েছেন এক লাখ ২০ হাজার ২৯৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ইংরেজি দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ৮৬ হাজার ৭১৩ ভোট পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ফেনী জেলা প্রশাসক সাইফুল মকবুল মোর্শেদের পাঠানোর তথ্য অনুযায়ী নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ফলাফল পাওয়া গেছে। এ আসনে মোট ভোটার ২ লাখ ৬০ হাজার ৯০৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এফএইচবি/জিএনএ/এমএসবি/২৩০৭ ঘ.