ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ধানের শীষ জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা-১২ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ।
সোমবার সকাল সোয়া দশটায় ঢাকা-১২ আসনের হাজারীবাগ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের সামনে নীলাম্বর সাহা রোডে ভোটার ও দলীয় স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সাাত ও ভোটকেন্দ্র পরিদর্শনকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এই আশাবাদ ব্যক্ত করেন খন্দকার মাহবুব ।
খন্দকার মাহবুব বলেন, "ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও নির্ভেজালভাবে চলছে। ধানের শীষ বিজয়ী হবে।"
তবে নিজের জয়ী হবার বিষয়ে কোন কথা বলতে রাজি হননি তিনি।
খন্দকার মাহবুব জানান, তিনি ধানমন্ডির একটি কেন্দ্রে ভোট দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এটি/এসকে/১০২৭ঘ.
bdnews24