ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-৭ আসনের পাঁচটি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে আছে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ১৯৬ ভোট।
ডা. মোস্তফা জালালের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাসির উদ্দিন আহমেদ পিণ্টু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ হাজার ৭৬১ ভোট।
সোমবার ভোট গণনার পর সন্ধ্যায় ওই পাঁচ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১১১টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/২০৩৩ ঘ.
bdnews24