২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের ছয়টি আসনেই এগিয়ে আ'লীগ

যশোরের ছয়টি আসনেই রাত সোয়া ৮টা পর্যন্ত ঘোষিত প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীরা এগিয়ে রয়েছেন। যশোর- ৬ আসনে ৩০টি কেন্দ্রে আওয়ামী লীগের শেখ আব্দুল ওহাব পেয়েছেন ৩০১২৩ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন আজাদ পেয়েছেন ২৬১৭৮ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 08:43 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের ছয়টি আসনেই রাত সোয়া ৮টা পর্যন্ত ঘোষিত প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীরা এগিয়ে রয়েছেন। যশোর- ৬ আসনে ৩০টি কেন্দ্রে আওয়ামী লীগের শেখ আব্দুল ওহাব পেয়েছেন ৩০১২৩ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন আজাদ পেয়েছেন ২৬১৭৮ ভোট। যশোর- ৫ এ পাঁচটি কেন্দ্রে আওয়ামী লীগের অ্যাডভোকেট খান টিপু সুলতান ৩৭৩৬ ও চারদলীয় জোটের মুফতি ওয়াক্কাস ৩৭৩৩ ভোট পেয়েছেন। যশোর- ৪ এ আওয়ামী লীগের রনজিত কুমার রায় ১০ কেন্দ্রের ঘোষিত ফলে ৭৬৪০ পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির টি এস আইয়ুব পেয়েছেন ৭৫৪৭ ভোট। অন্যদিকে, যশোর- ৩ আসনে ১০ কেন্দ্রে আওয়ামী লীগের খালেদুর রহমান টিটো ১১৭৮৮ ও বিএনপির তরিকুল ইসলাম ৮৩৫২ ভোট পেয়েছেন। যশোর- ২ আসনের ১০টি কেন্দ্রে আওয়ামী লীগের মোস্তফা ফারুক মোহাম্মদ ৭৩৯০ ভোট এবং জামায়াতের আবু সাইয়িদ ৫৯১৩ ভোট পেয়েছেন। যশোর- ১ আসনে পাঁচটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আওয়ামী লীগের শেখ আফিলউদ্দিন। তিনি পেয়েছেন ৫৮৭৫ ভোট। নিটকতম জামায়াতের আজিজুর রহমান পেয়েছেন ৫১৮১ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০৪০ ঘ.