২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল-৬ আসনে লাঙ্গল এগিয়ে

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ১৩টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে এগিয়ে আছেন মহাজোট প্রার্থী জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 08:42 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

বরিশাল, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ১৩টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে এগিয়ে আছেন মহাজোট প্রার্থী জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার। রুহুল আমিন পেয়েছেন ১২ হাজার ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন খান পেয়েছেন ৮ হাজার ৪৬২ ভোট। এই আসনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯১ এবং মোট ভোটার ১ লাখ ৮৩ হাজার ৪৮১। সোমবার ভোট গণনার পর রাতে এসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এফএইচবি/২০৩০ ঘ.