ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক, ছাত্র, কর্মচারী ও তাদের আত্মীয় স্বজনরা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে এবং লাইন দীর্ঘ হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন ভোট দিয়ে বেরিয়ে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোট কারচুপির যথেষ্ট সুযোগ রয়ে গেছে।"তিনি বিস্তারিত কিছু বলেননি।
তবে আর এক অধ্যাপক হারুন অর রশীদ বলেন, "পরিস্থিতি ভালো। আমি কোনো সমস্যা দেখি নাই।"
রোকেয়া হলের ছাত্রী নাসরিন খানম বলেন, "ভোটকেন্দ্রে ছাত্রীদের উপস্থিতি অনেক কম।"
এছাড়া কিছু কিছু ভোটার লিস্টে নিজেদের নাম না খুঁজে পেয়ে অভিযোগ করেছেন।
ঢাকা-১২ আসনের টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জীবন কৃষ্ণ সাহা জানান, সকাল থেকে এমন কয়েকটি অভিযোগ এসেছে। তিনি বলেন, "মনে হয় এ কেন্দ্রে না থাকলেও এ আসনের অন্য কেন্দ্রগুলোতে তাদের নাম রয়েছে। এেেত্র নামটি খুঁজে দেখা ছাড়া আমার আর কিছু করার নেই। আমার কাছে শুধু এ কেন্দ্রের লিস্ট রয়েছে।"
ভোট কেন্দ্রের বাইরে থাকা একজন পোলিং এজেন্ট জানিয়েছেন, সকাল থেকে তার কাছে এমন তিনজন এসেছেন যাদের বাড়ির অন্যদের নাম এ কেন্দ্রের লিস্টে থাকলেও তাদের নাম খুঁজে পাওয়া যায়নি।
এমন একজন হচ্ছেন ১৭৯, এলিফ্যান্ট রোডের ব্যবসায়ী সরদার হুমায়ুন কবীর এবং আর একজন হচ্ছেন ৭৩, এলিফ্যান্ট রোডের আলি আজম।
এ কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও ঢাকা কলেজ কেন্দ্রের সামনে বিএনপি সমর্থকরা কয়েকটি রিকশার পেছনে লাগানো নৌকার পোস্টার ছিড়ে ফেললে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়।
তাদের অভিযোগ আওয়ামী লীগ প্রার্থী ভোটারদের নৌকায় ভোট দেওয়ার জন্য বিনা ভাড়ায় ভোটকেন্দ্রে নিয়ে আসার জন্য রিকশাগুলো নিযুক্ত করেছে। পরে পুলিশ ও আনসার সদস্যরা সেখান থেকে তাদের সরিয়ে নিয়ে যায়।
তবে ওই রিকশাওয়ালারা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারা ভাড়া নিয়েই যাত্রীদের বহন করছেন। ভোটারদের বহন করার জন্য কোনো প্রার্থী তাদের নিয়োজিত করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমডি/এসকে/১১১৮ঘ.
bdnews24