২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী-৩ আসনে বুলু এগিয়ে

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের নয়টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ভোটে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী বরকতউল্লাহ বুলু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 08:39 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

নোয়াখালী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের নয়টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ভোটে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী বরকতউল্লাহ বুলু। নয়টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বরকতউল্লাহ বুলু পেয়েছেন ৯ হাজার ১৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মামুনূর রশীদ কিরণ পেয়েছেন ৫ হাজার ৫২০ ভোট। এছাড়া আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ ইউ আহমেদ পেয়েছেন ২ হাজার ৯০৪ ভোট। নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী লুৎফুন্নাহার মুন্নী পেয়েছেন নয়টি কেন্দ্রে মোট ২০২ ভোট। সোমবার ভোট গণনার পর সন্ধ্যায় ওই নয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। নোয়াখালী-৩ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১১৭টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমআই/১৮১৬ ঘ.