২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরের ৬ কেন্দ্রে মির্জা আজম এগিয়ে

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের ছয়টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 08:30 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের ছয়টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। নৌকা প্রতীক নিয়ে ছয়টি কেন্দ্রেই এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী মির্জা আজম। চরপাকদহ কেন্দ্রে যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম পেয়েছেন ৩ হাজার ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২০০ ভোট। জাঙ্গালিয়া কেন্দ্রে মির্জা আজম পেয়েছেন ১ হাজার ৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল পেয়েছেন ৮৩২ ভোট। ঝারকাটা কেন্দ্রে মির্জা আজম পেয়েছেন ২ হাজার ৪৩৮ ভোট। বাবুল পেয়েছেন ৬৩১ ভোট। ফাজিলপুর কেন্দ্রে আজম পেয়েছেন ২ হাজার ৫০০ ভোট। বাবুল পেয়েছেন ৪২০ ভোট। তারতাপাড়া কেন্দ্রে আজম পেয়েছেন ২ হাজার ৩০০ ভোট। বাবুল পেয়েছেন ৮০০ ভোট। বটতলা কেন্দ্রে আজম পেয়েছেন ২ হাজার ৫৫৬ ভোট। বাবুল পেয়েছেন ৬৪৮ ভোট। সোমবার ভোট গণনার পর সন্ধ্যায় ওই ছয় কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এমআই/জিএনএ/১৮১৬ ঘ.