২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরের দুই কেন্দ্রে মির্জা আজম এগিয়ে

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের দুটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। নৌকা প্রতীক নিয়ে দুটি কেন্দ্রেই এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী মির্জা আজম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 08:30 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের দুটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। নৌকা প্রতীক নিয়ে দুটি কেন্দ্রেই এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী মির্জা আজম। চরপাকদহ কেন্দ্রে যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম পেয়েছেন ৩ হাজার ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২০০ ভোট। জাঙ্গালিয়া কেন্দ্রে মির্জা আজম পেয়েছেন ১ হাজার ৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল পেয়েছেন ৮৩২ ভোট। সোমবার ভোট গণনার পর সন্ধ্যায় ওই দুই কেন্দ্রের ওই ফলাফল ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/জিএনএ/১৮১৬ ঘ.