ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন দলের প্রার্থীদের সরবরাহ করা ভোটার স্লিপে সিরিয়াল নম্বর ভুল করায় রাজধানীতে অনেক ভোটার কেন্দ্রে গিয়েও ভোট দিতে না পেরে ফিরে যাচ্ছেন।
রাজধানীর সংসদ ভবন এলাকায় অবস্থিত রাজধানী উচ্চ বিদ্যালয়, তেজগাঁওয়ের কলেজ অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং পলিটেকনিক ইন্সটিটিউট ভোটকেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।
উত্তর বেগুনবাড়ীর বাসিন্দা রায়হান আলি সকাল ৭টা ৩০ মিনিটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন। ওই কেন্দ্রের প্রথম ভোটার ছিলেন তিনি। কিন্তু সঙ্গে থাকা ভোটার স্লিপে সিরিয়াল নম্বর ভুল থাকায় তিনি ভোট দিতে পারছিলেন না। সকাল সাড়ে নয়টায় তিনি চলে যাচ্ছিলেন। এ অবস্থায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক প্রদীপ চৌধুরীর সহায়তায় তিনি তার ভোটার সিরিয়াল নম্বর খুঁজে পান এবং ভোট দেন।
কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর ভোট দিতে গিয়ে সিরিয়াল নম্বর বিভ্রাটের কারণে ভোট দিতে পারেননি এমন অনেকে ুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ভুক্তভোগী ভোটারদের সঙ্গে কথা বলে সেখানকার একটি এলাকায় ভোটার স্লিপে ভুল থাকার কারণ জানা যায় । পূর্ব মধ্য তেজগাঁও শিল্প এলাকায় প্রায় ৬/৭ হাজার ভোটার। এলাকাটিকে পূর্ব ও মধ্য দুই ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু দুই ভাগেই ভোটার ক্রমিক নম্বর শুরু হয়েছে ১ থেকে। ফলে দুই এলাকাতেই একই সিরিয়াল নম্বরের বিভ্রাট দেখা দিয়েছে।
কাঁঠালবাগানের খান হাসান স্কুল কেন্দ্রে এরকম উত্তর-দণিজনিত বিভ্রান্তির কারণে হয়রানির শিকার হয়েছেন অনেকে। ভোটার মোহাম্মদ আবু ইউসুফ বলেন তিনি এক সিরিয়াল অনুসরণ করে ক্রমিক অনুযায়ী চারতলা বেশ কিছুণ অপো করার পর তাকে দোতলায় পাঠানো হয়।
তবে রাজধানীর এসব কেন্দ্রে শুরু থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি ল্য করা গেছে। ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ এবং উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে দারুণ উৎসাহ-উদ্দীপনা ল্য করা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /পিসি/এএমটি/এসকে/১০৫৮ঘ.
bdnews24