নড়াইল, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে দুজন পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে তাদেরকে প্রত্যাহার করে অপর দুজনকে দায়িত্ব দেওয়া হয়।
প্রত্যাহার করা দুই পোলিং কর্মকর্তা হলেন- পাটেশ্বরী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তকিবুর রহমান এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক করিমুন নেছা কবিতা।
নড়াইল জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের মহিষখোলা ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দুজন পোলিং কর্মকর্তা রোববার রাতে নড়াইল
bdnews24