রংপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, তার দল কমপে ৩০টি আসনে জয়ী হবে। সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হলে মহাজোট মতায় আসবে বলেও তিনি দৃঢ় আশা প্রকাশ করেছেন।
রংপুর-৩ (সদর) আসনের সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল ৮টা এক মিনিটে প্রথম ভোটটি দেন এরশাদ। নবম সংসদ নির্বাচনে রংপুরের এ আসনসহ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
ভোটদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, "আশা করি সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হলে মহাজোট মতায় আসবে।"
এরশাদ বলেন, "টিভি পর্দায় যেভাবে দেখলাম জামায়াত-চারদলীয় জোট ভোট কেনার জন্য কর্মকাণ্ড করছে; মহাজোট প্রার্থীদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই।"
"জাতীয় পার্টি কমপে ৩০টি আসনে জয়ী হবে।"
নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "রংপুর আসনসহ তিনটি আসনেই জয়ী হব।"
"এই প্রথম মুক্ত মানুষ হিসেবে নিজের ভোট দিতে পেরে আমি আনন্দে উদ্বেলিত।"
এরশাদ এর আগে সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে কখনো ভোট দেননি। ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে কারাবান্দি অবস্থায় নির্বাচন করেন তিনি। দুই বারই পাঁচটি করে আসনে জয়ী হন তিনি।
২০০১ এর নির্বাচনে আইনি জটিলতার কারণে অংশ নিতে পারেননি তিনি।
রংপুর জেলা স্কুল ও লালকুঠি বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সকাল নয়টার দিকে ঢাকার উদ্দেশে রংপুর ছেড়েছেন এরশাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএইচবি/০৯৪১ ঘ.
bdnews24