২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চারদলের পে টাকা বিলির অভিযোগ, ৬ জেলায় গ্রেপ্তার ১৫

চারদলীয় জোট প্রার্থীদের পে ভোটারদের মধ্যে টাকা ও অন্যান্য সামগ্রী বিলির অভিযোগে অথবা সন্দেহে রোববার চট্টগ্রাম, নোয়াখালী, মৌলভীবাজার, কুড়িগ্রাম, সাতীরা ও নেত্রকোনায় মোট ১৫ জনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামে বিএনপির প্রার্থীর আত্মীয়র গাড়ি থেকে ৪১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্য ঘটনাগুলোতেও বিভিন্ন পরিমাণে টাকা ও সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 08:19 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট প্রার্থীদের পে ভোটারদের মধ্যে টাকা ও অন্যান্য সামগ্রী বিলির অভিযোগে অথবা সন্দেহে রোববার চট্টগ্রাম, নোয়াখালী, মৌলভীবাজার, কুড়িগ্রাম, সাতীরা ও নেত্রকোনায় মোট ১৫ জনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামে বিএনপির প্রার্থীর আত্মীয়র গাড়ি থেকে ৪১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্য ঘটনাগুলোতেও বিভিন্ন পরিমাণে টাকা ও সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। আমাদের চট্টগ্রাম অফিস ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম চট্টগ্রাম-৮ আসনে চারদলীয় জোট প্রার্থী শামসুল আলমের আত্মীয় জাবেদের গাড়ি থেকে রোববার রাতে ৪১ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালি থানা পুলিশ বলেছে, চালককে আটক করা গেলেও জাবেদসহ গাড়ির তিন আরোহী পালিয়ে গেছে। রাত ১১টার দিকে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা মোড়ের পুলিশ চেকপোস্টে গাড়ি ও চালক খোরশেদকে আটক করা হয়। তাকে কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শামসুল আলম চট্টগ্রাম-৮ (কোতোয়ালি) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন। জাবেদ তার বোনের স্বামী। কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিজ্ঞাসাবাদে খোরশেদ আমাদের জানিয়েছে, শামসুল আলমের বোনের জামাই জাবেদ এবং সাইফুল ও মহিউদ্দিন নামের দুই ব্যক্তি ওই টাকা ভোটারদের মধ্যে বিলি করার জন্য গাড়িতে নিয়ে যাচ্ছিলেন।" তবে টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানাতে পারেননি খোরশেদ। সহকারী পুলিশ কমিশনার জানান, জামালখানে শামসুল আলমের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে প্রাইভেট কারটি রাত ১১টার দিকে আন্দরকিল্লা মোড়ে পৌঁছালে পুলিশ চেকপোস্টে গাড়িটি থামানো হয়। এ সময় জাবেদ, মহিউদ্দিন ও সাইফুল গাড়ি থেকে বেরিয়ে চম্পট দেয়। পুলিশ চালককে আটক করে এবং গাড়ির পেছনে রাখা একটি কার্টন থেকে ৪১ লাখ টাকা উদ্ধার করে। এদিকে হাটহাজারি বাসস্ট্যান্ডের কাছে খেপুপাড়া এলাকা থেকে রাত সাড়ে ১১টার দিকে একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ। হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহামুদের প থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপি প্রার্থী ওয়াহিদুল আলমের লোকজন ওই গাড়িতে করে ভোটারদের মধ্যে কম্বল, শাড়ি ও টাকা বিতরণ করছিল। স্থানীয় লোকজন এর প্রতিবাদ জানিয়ে গাড়িটি ঘেরাও করলে আরোহীরা পালিয়ে যায়। আলমগীর হোসেন বলেন, "পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি আটক করেছে। তবে গাড়িতে কম্বল, শাড়ি বা টাকা পাওয়া যায়নি।" নোয়াখালী নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের চারদলীয় জোটের প্রার্থী বরকত উল্যা বুলুর সমর্থক বিএনপি-যুবদল নেতাসহ তিনজনকে রোববার টাকাসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- কেন্দ্রীয় যুবদলের সদস্য জহির উদ্দীন হারুন, চৌমুহনী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দীন জসিম ও সমর্থক দুলাল। বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দীন জানান, 'ভোট বাণিজ্যের' জন্য টাকা লেনদেন হচ্ছে- এ অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় চৌমুহনীর গোলাবাড়িয়া এলাকার সুগন্ধা হোটেলে অভিযান চালিয়ে হারুন, জসিম ও দুলাল নামে তিকনজনকে আটক করা হয়। এসময় হারুনের কাছ থেকে ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। এদিকে নেতা-কর্মীদের আটকের খবর পেয়ে বরকত উল্যা বুলু ঘটনাস্থলে যান। তিনি তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করেন। পরে থানায় গিয়েও তিনি তাদের ছাড়িয়ে আনতে ব্যর্থ হন। বিএনপি নেতা-কর্মীদের আটকের ঘটনায় বুলুর সমর্থকরা চৌমুহনীর পূর্ববাজারে সড়ক অবরোধ ও মিছিল করার চেষ্টা করে। তবে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে পৌঁছালে তারা সরে যায়। বরকত উল্যা বুলু সাংবাদিকদের বলেন, "উদ্দেশ্যমূলকভাবে আমার নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। যে টাকা পাওয়া গেছে তা নির্বাচনী কাজে ব্যয়ের জন্য রাখা হয়েছিল। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী প্রতি ভোটারের জন্য ৫ টাকা ব্যয় করার বিধান রয়েছে। আর উদ্ধার করা টাকা সেই কাজেই ব্যয় হতো।" এই টাকা তার ব্যাংক হিসাব থেকে রোববার উত্তোলন করা হয়েছে বলেও তিনি দাবি করেন। এদিকে বেগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দীনকে গ্রেপ্তার করে ৫৪ ধারায় কারাগারে পাঠিয়েছে পুলিশ। নোয়াখালীর পুলিশ সুপার লুৎফুল কবীর সাংবাদিকদের জানান, চেয়ারম্যান জামাল উদ্দীনকে সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে আটক করা হয়েছে। তিনি নির্বাচনী পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। মৌলভীবাজার শ্রীমঙ্গলে মৌলভীবাজার-৪ আসনে চারদলীয় জোট প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর (হাজী মুজিব) জন্য ভোট চেয়ে টাকা বিতরণের সময় নগদ ৩০ হাজার টাকাসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীমঙ্গলের উত্তরসুর গ্রামের মহরম উল্ল্যার ছেলে মোছাব্বির মিয়া (৫০), বঙ্গবীর রোডের বাসিন্দা আব্দুস শহীদের ছেলে শাহ জামাল (৪৪) ও কমলগঞ্জ উপজেলার বালিগাঁও গ্রামের লেহাউবা সিংহের ছেলে কৃষ্ণ গোপাল সিংহ (৫২)। শ্রীমঙ্গল পৌর এলাকার পূর্ব বিরাইমপুরের সাঁওতাল পাড়া থেকে রোববার রাতে তাদের আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদ উল্ল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোছাব্বির, জামাল ও গোপাল সন্ধ্যার পর হাজী মুজিবের পে ভোট চেয়ে স্থানীয়দের মধ্যে টাকা বিতরণ করছিল। রাত ৯টার দিকে পূর্ব বিরাইমপুরের আব্দুর রহিম স্থানীয় লোকজনের সহযোগিতায় নগদ ৩০ হাজার টাকা ও মোটরসাইকেলসহ ওই তিনজনকে আটক করেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।" ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "জিজ্ঞাসাবাদে ওই তিন ব্যক্তি জানিয়েছে, চারদলীয় জোট প্রার্থীর ছোট ভাই শামীম আহমদ ভোটারদের মধ্যে বিতরণের জন্য তাদের ৪০ হাজার টাকা দেয়। এর মধ্যে তারা ১০ হাজার টাকা ভোটারদের মধ্যে বিতরণও করে।" কুড়িগ্রাম আচরণবিধি লংঘনের অভিযোগে কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী, রাজারহাটের আংশিক) আসনের চারদলীয় প্রার্থী তাজুল ইসলামর ছোট ভাই ও কুড়িগ্রাম চেম্বারের সভাপতি চৌধুরী সফিকুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার নওডাঙ্গা ইউনিয়নের বালারহাট গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপর চারজন হলেন- আমিনুল ইসলাম, মফিজুল ইসলাম, আজিজুল বারি ও আলেফ উদ্দিন। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিফলেট বিতরণ এবং ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, "ওই পাঁচজন একটি জিপে করে ভোটারদের মাঝে লিফলেট বিলি ও টাকা বিতরণ করছিল। তাদের কাছ থেকে আট হাজারের কিছু বেশি টাকা ও লিফলেট উদ্ধার করা হয়েছে।" সাতীরা সাতীরা-৩ (আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ আংশিক) আসনের চারদলীয় প্রার্থী জামায়াতের রিয়াসাত আলীর পে টাকা বিতরণের অভিযোগে রোববার দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সাতীরা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট এহসানুল হক মিঠু ও তার বন্ধু ওয়াহেদুজ্জামান। আশাশুনি উপজেলার বদরতলায় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আবু সুফিয়ান বলেন, "তাদের দেহ তল্লাশি করে ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ভোটারদের মধ্যে বিতরণের জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছে- এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে।" নেত্রকোনা নেত্রকোনা-২ আসনে চারদলীয় প্রার্থীর পে ভোটারদের মাঝে শাড়ি, বিড়ি ও জর্দা বিতরণের অভিযোগে সদর উপজেলার খতিবনগুয়া এলাকা থেকে রোববার রাতে এক জামায়াত নেতার গাড়ি ও চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পুলিশ জানিয়েছে, গাড়ির মালিক উপজেলা জামায়াত নেতা শেখ উসমান গনি দুলালকে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নেত্রকোনা পৌরসভার ওয়ার্ড কমিশনার হেলাল উদ্দিন অভিযোগ করেন, জামায়াত নেতা দুলাল রাত ৮টার দিকে তার গাড়ি নিয়ে নেত্রকোনা-২ এ আসনে (সদর, বারহাট্টা) বিএনপি প্রার্থী আশরাফ উদ্দিন খানের পে খতিবনগুয়া এলাকায় শাড়ি, বিড়ি ও জর্দা বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে গাড়িসহ ঘেরাও করলে দুলাল ও তার লোকজন গাড়ি ফেলে পালিয়ে যান। স্থানীয়রা গাড়ির চালক রফিক উদ্দিনসহ গাড়িটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। গাড়ি থেকে আটক করা শাড়ি, বিড়ি ও জর্দাও থানায় জমা দেয় তারা। নেত্রকোনা সদর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাড়ি, গাড়ির চালক রফিক উদ্দিন এবাং আটক মালামাল পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় কমিশনার হেলাল উদ্দিন বাদী হয়ে শেখ উসমান গনি দুলালসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এমসি/ডিডি/জেকে/১৪৩৮ ঘ.