২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র খোকা হারলেন দিপুর কাছে

ঢাকা মহানগরীর ১৫টি আসনের মধ্যে একটি আসনের ফলাফল পাওয়া গেছে। ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান খান দিপুর কাছে হেরেছেন বিএনপি প্রার্থী ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। অন্যসব আসনেও এগিয়ে আছে মহাজোট প্রার্থীরা। ঢাকা-৬ আসনের ৯৫ টি কেন্দ্রের ফলাফলে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মিজানুর রহমান খান দিপু পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৩৭ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:29 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর ১৫টি আসনের মধ্যে একটি আসনের ফলাফল পাওয়া গেছে। ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান খান দিপুর কাছে হেরেছেন বিএনপি প্রার্থী ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। অন্যসব আসনেও এগিয়ে আছে মহাজোট প্রার্থীরা। ঢাকা-৬ আসনের ৯৫ টি কেন্দ্রের ফলাফলে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মিজানুর রহমান খান দিপু পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোটের প্রার্থী খোকা পেয়েছেন ৭২ হাজার ৪৫৬ ভোট। এই আসনে সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারার বদরুদ্দোজা চৌধুরী পেয়েছেন ৫ হাজার ২১৫ ভোট। এখানে 'না' ভোট পড়েছে ৪ হাজার ৪৫৯টি। ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হারানোর পর সবকটি নির্বাচনে খোকা বিজয়ী হয়ে আসছিলেন। এছাড়া অন্য ১৪টি আসনের মধ্যে ১২টি আসনে আওয়ামী লীগ এবং জাতীয় পাটি চেয়ারম্যান এইচএম এরশাদ এবংওয়ার্কার্স পার্টির সভাপতি একটি করে আসনে এগিয়ে রয়েছেন। ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের সানজিদা খানম চারদলীয় জোটের প্রার্থী বিএনপির আব্দুল হাই এর চেয়ে এগিয়ে রয়েছেন। এ আসনের ৭২টি কেন্দ্রের মধ্যে ৩৯টির ফলাফলে ৫৪ হাজার ৭৬০ ভোট পেয়েছেন সানজিদা খানম। আব্দুল হাই পেয়েছেন ৩২ হাজার ১১০ ভোট। ঢাকা-৫ আসনে ১৩৯টি কেন্দ্রের মধ্যে ৫০টির ফলাফলে আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লা পেয়েছেন ৫১ হাজার ৮শ' ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোট প্রার্থী বিএনপির সালাউদ্দীন আহমেদ পেয়েছেন ৩৪ হাজার ৮০১ ভোট। ঢাকা-৭ আসনের ১১১টি কেন্দ্রের মধ্যে ৬০টিতে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মোস্তফা জালাল মহিউদ্দীন। তিনি পেয়েছেন ৬৬ হাজার ৫৭০ ভোট। আর বিএনপির নাসিরউদ্দীন আহমেদ পিন্টু পেয়েছেন ৩৭ হাজার ১৪ ভোট। ঢাকা-৮ আসনের ১০২টি কেন্দ্রের মধ্যে ৫০টির ফলাফলে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ৪৬ হাজার ৩৭৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাবিব উন নবী খান সোহেল পেয়েছেন ৩০ হাজার ২৪৮ ভোট। ঢাকা-৯ আসনের ১৪৫টি কেন্দ্রের মধ্যে ২০টিতে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ সাবের হোসেন চৌধুরী। তিনি পেয়েছেন ২২ হাজার ৭০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শিরীন সুলতানা পেয়েছেন ১১ হাজার ৮৩৮ ভোট। ঢাকা-১০ আসনের ১৪২টি কেন্দ্রের মধ্যে ৬০টির ফলাফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের একেএম রহমতউল্লাহ। তিনি পেয়েছেন ৬৫ হাজার ৬৫৪ ভোট। আর বিএনপির এমএ কাইয়ুম পেয়েছেন ৩৫ হাজার ৮৮ ভোট। ঢাকা-১১ আসনের ১২১টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রে ৩২ হাজার ৬৭৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের আসাদুজ্জামান খান কামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ সাহাব উদ্দীন পেয়েছেন ১৭ হাজার ৫২৭ ভোট। ঢাকা-১২ আসনের ১০৫টি কেন্দ্রের মধ্যে ৫০টিতে আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ৫৫ হাজার ২৮২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এখানে বিএনপির এ্যাড. খন্দকার মাহাবুবউদ্দিন আহমাদ পেয়েছেন ৩১ হাজার ৭৬৪ ভোট। ঢাকা-১৩ আসনের ১১০টি কেন্দ্রের মধ্যে ৭০টিতে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবীর নানক ৭৫ হাজার ৮৯৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এখানে বিএনপির মোয়াজ্জেম হোসেন আলাল পেয়েছেন ৪৭ হাজার ৩০০ ভোট। ঢাকা-১৪ আসনের ১৩৬টি কেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রে আওয়ামী লীগের আসলামুল হক ৮৭ হাজার ৩৫৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর বিএনপির এসএ খালেক পেয়েছেন ৫২ হাজার ৬৪৫ ভোট। ঢাকা-১৫ আসনের ১১৪টি কেন্দ্রের মধ্যে ৬৪টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদার ৬৭ হাজার ৬৩৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এখানে বিএনপির হামিদুল্লাহ খান পেয়েছেন ৪১ হাজার ৯০৯ ভোট। ঢাকা-১৬ আসনের ১১৮টি কেন্দ্রের মধ্যে ৫৭টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লা ৬১ হাজার ৬৩৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এখানে বিএনপি প্রাার্থী রফিকুল ইসলাম মিয়া পেয়েছেন ৪০ হাজার ৩২৪ ভোট। ঢাকা-১৭ আসনের ৯৭টি কেন্দ্রের মধ্যে ৬৫টি কেন্দ্রে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ৮৩ হাজার ৪৮৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এখানে বিএনপি প্রার্থী আসম হান্নান শাহ পেয়েছেন ৩৭ হাজার ১৩২ ভোট। ঢাকা-১৮ আসনের ১৭৪টি কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্রে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের এ্যাড. সাহারা খাতুন ৬৭ হাজার ৬৭৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এখানে বিএনপি প্রার্থী আজিজুর বারী হেলাল পেয়েছেন ৩৭ হাজার ৮৫৭ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএমএ/এমআই/০৩২৫ ঘ.