২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার পথ ধরে বাগেরহাটে জয়ী আ'লীগের সব প্রার্থী

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাগেরহাট- ১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৪২৯৭৯ ভোট। হাসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ ওয়াহিদুজ্জামান ৫৮৫৩৩ ভোট পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:25 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাগেরহাট- ১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৪২৯৭৯ ভোট। হাসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ ওয়াহিদুজ্জামান ৫৮৫৩৩ ভোট পেয়েছেন। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সব প্রার্থীই বাগেরহাটের আসনগুলোতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বাগেরহাট-২ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মীর শওকত আলী বাদশা ১০৩৮৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে বিএনপি প্রার্থী এম এ সালাম পেয়েছেন ৯৫৯৫৪ ভোট। বাগেরহাট- ৩ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের হাবিবুন নাহার। এ আসনে দ্বিতীয় স্থানে থাকা জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন ৬৬১৭৭ ভোট। আর হাবিবুন নাহার পেয়েছেন ৯৭০১৫ ভোট। বাগেরহাট- ৪ আসনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী মো. মোজাম্মেল হোসেন পেয়েছেন ১১৬৪৫৪ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শহীদুল ইসলামের প্রাপ্ত ভোট ৭৮৩২৭। জেলা রিটার্নিং অফিসার অপরূপ চৌধুরী বেসরকারি ফল ঘোষণা করেন। বাগেরহাট- ১ আসনে ভোটকেন্দ্র ১০০, মোট ভোটার ২৩৪১৫০ জন। বাগেরহাট- ২ আসনে ভোটকেন্দ্র ১০৩, মোট ভোটার ২২৯৯০৮ জন। বাগেরহাট- ৩ আসনে ভোটকেন্দ্র ৮৭, মোট ভোটার ১৮৬৭১৩ জন। বাগেরহাট- ৪ আসনে ভোটকেন্দ্র ১৩৫, মোট ভোটার ২২৬১৯২ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফডাব্লিউসি/এসএনডি/০৩২৯ ঘ.