২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মহাজোটের সব প্রার্থী জয়ী

নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের সবকটিতে জয়ী হয়েছে মহাজোট প্রার্থীরা। এর মধ্যে চারজন আওয়ামী লীগের এবং এক জন জাতীয় পার্টির। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজী ১ লাখ ৪৩ হাজার ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী মনিরুজ্জামান পেয়েছেন ৯৫ হাজার ৬৭৩ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:16 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের সবকটিতে জয়ী হয়েছে মহাজোট প্রার্থীরা। এর মধ্যে চারজন আওয়ামী লীগের এবং এক জন জাতীয় পার্টির। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজী ১ লাখ ৪৩ হাজার ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী মনিরুজ্জামান পেয়েছেন ৯৫ হাজার ৬৭৩ ভোট। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবু ১ লাখ ১৭ হাজার ৪৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বদরুজ্জামান খসরু পেয়েছেন ৭৮ হাজার ৬৭৫ ভোট। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের আব্দুল্লাহ আল কায়সার ১ লাখ ৯২ হাজার ৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেজাউল করীম পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬২ ভোট। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থী, চলচ্চিত্র অভিনেত্রী সারা বেগম কবরী। তিনি পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ আলম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৬৮০ ভোট। নারায়ণগঞ্জ-৫ আসনের বেসরকারি ফলাফলে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির নাসিম ওসমান লাঙল প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৬৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল কালাম পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ১৪৯ ভোট। এ আসনে 'না' ভোট পড়েছে ৫ হাজার ৫৬৫টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৩১৩ ঘ.