২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারেও পরাজয়ের ধারাবাহিকতা চারদলের

মৌলভীবাজারের চারটি আসনের সবকটির বেসরকারি ফলে মহাজোট প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মৌলভীবাজার- ৩ আসনে নিজ এলাকায় ধরাশায়ী হয়েছেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান। সিলেট- ১ আসনেও পরাজিত হন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 09:13 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

মৌলভীবাজার, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের চারটি আসনের সবকটির বেসরকারি ফলে মহাজোট প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মৌলভীবাজার- ৩ আসনে নিজ এলাকায় ধরাশায়ী হয়েছেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান। সিলেট- ১ আসনেও পরাজিত হন তিনি। মৌলভীবাজারের চারটি আসনের সবকটি কেন্দ্রে ভোট গণনা শেষে জেলা রিটার্নিং অফিসার মফিজুল ইসলাম বেসরকারি ফল ঘোষণা করেন। মৌলভীবাজার- ১ (বড়লেখা-জুড়ি) আসনে আওয়ামী লীগ প্রার্থী শাহাব উদ্দিন ১ লাখ ৬ হাজার ৫৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এবাদুর রহমান চৌধুরী পেয়েছেন ৬৯ হাজার ৬০৯ ভোট। মৌলভীবাজার- ২ (কুলাউড়া-কমলগঞ্জের একাংশ) আসনে মাহাজোট প্রার্থী জাতীয় পার্টির নওয়াব আলী আব্বাছ খান ১ লাখ ৩০ হাজার ৯৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ৬৪ হাজার ৯৪২ ভোট। মৌলভীবাজার- ৩ (সদর-রাজনগর) আসনে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ মহসিন আলী ১ লাখ ৪৪ হাজার ৯২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম সাইফুর রহমান পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৮৯৫ ভোট। মৌলভীবাজার- ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জের একাংশ) আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুস শহীদ ১ লাখ ৩১ হাজার ৭৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মুজিবুর রহমান পেয়েছেন ৭৯ হাজার ৫৯৯ ভোট। চারটি আসনে মোট না ভোট পড়েছে ১৭৪০টি। ২০০১ সালের নির্বাচনে জেলার চারটি আসনের দুটিতে চারদলীয় জোট, একটি স্বতন্ত্র এবং একটি আসন পেয়েছিল আওয়ামী লীগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/০২৫৫ ঘ.