নরসিংদী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী জেলার পাঁচটি আসনের সবগুলোতেই জয়ী হয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন সাবেক বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।
নরসিংদী-১ (সদর) আসনে বিজয়ী হয়েছেন নজরুল ইসলাম হিরু। তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ১০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খায়রুল কবীর খোকন পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৫৪ ভোট।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিজয়ী হয়েছেন ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। তিনি পেয়েছেন ১ লাখ ৮১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান পেয়েছেন ৭১ হাজার ২৮০ ভোট।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিজয়ী হয়েছেন জহিরুল ইসলাম মোহন। তিনি পেয়েছেন ৯৫ হাজার ৬৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মান্নান ভূঁইয়া পেয়েছেন ৭৬ হাজার ৮৯৯ ভোট।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিজয়ী হয়েছেন নুরুল মজিদ হুমায়ূন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জয়নাল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ৮০০ ভোট।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিজয়ী হয়েছেন রাজিউদ্দিন রাজু। তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জামাল আহমেদ চৌধুরী পেয়েছেন ৭৭ হাজার ৫৪৯ ভোট।
সোমবার ভোট গণনা শেষে রাত ২টার দিকে আসনগুলোর ফলাফল ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০১৩৩ ঘ.
bdnews24